sliderস্থানিয়

সবুজের জন্য ঘিওরে দোয়া মাহফিল

মানিকগঞ্জ প্রতিনিধি, সোহেল রানা খন্দকার : মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল কাদের এর একমাত্র সন্তান মরহুম সবুজ মিয়ার দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে ।

সবুজ মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন । হাস্যোজ্জ্বল টকবগে এই যুবক গত ৬ জুন শুক্রবার মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় নিহত হন ।

তাঁর আত্মার মাগফেরাত কামনায় বাদ যোহর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঘিওর উপজেলা শাখা এ দোয়া মাহফিলের আয়োজন করে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক আফরোজা খানম রিতা ।

ঘিওর থানা শ্রমিক দলের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সহ-সভাপতি কামাল হোসেন রোমান, সাধারণ সম্পাদক আশরাফ কামাল আরিফ, যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ আরো অনেকে । দোয়া মাহফিলে এ সময় বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button