খেলা

সন্ধ্যায় বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে মুখোমুখি লাওস-বাংলাদেশ

২০২২ কাতার বিশ্বকাপের প্রাক-বাছাইয়ে বাংলাদেশ টিকে থাকবে নাকি লাওস-তার ফয়সালা হবে মঙ্গলবার (১১ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সন্ধ্যা ৭টায় ফিরতি ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ দু’টি। যা সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।
লাওসের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে বাংলাদেশ অবশ্য ১-০ গোলে জয় পেয়েছে। এবারর ঘরের মাঠে কোনোভাবে হার এড়াতে পারলেই মূল বাছাইপর্বে জায়গা করে নিবে জিমি ডে’র শিষ্যরা। অবশ্য প্রথম লেগে লাওসের বেশ কিছু ভালো খেলোয়াড় খেলতে পারেননি। কারণ, তারা থাইল্যান্ডের লিগে খেলেন। সেখান থেকে ছাড়পত্র পাননি। ফিরতি লেগে তারা খেলবেন। সেক্ষেত্রে এই ম্যাচটি বেশ কঠিন হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য।
অবশ্য এই ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশের আগামী দুই বছরের ফুটবল ভবিষ্যত। যদি এই ম্যাচে কোনোভাবে হার এড়াতে পারে বাংলাদেশ তাহলে পরের রাউন্ডে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ৮টি ম্যাচ খেলার সুযোগ পাবে। আর হেরে গেলে পরবর্তী দুই বছরে কোনো ফুটবল সূচি আপাতত নেই। সেক্ষেত্রে আবারো দুই বছরের জন্য নির্বাসনে চলে যেতে পারে বাংলাদেশের ফুটবল।
ধারে-ভারে বাংলাদেশ ও লাওস কাছাকাছি। লাওস ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৪ লাওস, বাংলাদেশ ১৮৮। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও দুই দলের অতীত লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ।
এর আগে চারবার মুখোমুখি হয়েছে দুই দেশ। বাংলাদেশ জিতেছে দুটি, লাওস একটি। একটি ম্যাচ হয়েছে ড্র। বেশি জয়, সর্বশেষ ম্যাচে জয়। তার পর এ খেলাটি ঘরের মাঠে-ম্যাচ শুরুর আগে বাংলাদেশই যে এগিয়ে থাকছে ফেভারিট বিবেচনায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button