
রবিবার সকালে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন পেশায় আইনজীবী আবিদ আলি। হঠাৎ কয়েকজন দুষ্কৃতী হুড়মুড়িয়ে ঢুকে পড়ে তার বাড়িতে। আবিদ আলিকে টেনে বাড়ির বাইরে নিয়ে গিয়ে এলোপাথারি মারতে থাকে তারা। কুড়ুল, লাঠি, লাথি, ঘুষি মারতে থাকে তারা। চিৎকার শুনে বেরিয়ে আসেন তার আবিদ আলীর স্ত্রী। স্বামীকে আক্রান্ত হতে দেখে বাড়ির ভেতর থেকে লাইসেন্সকৃত পিস্তল নিয়ে এসে বেপরোয়া গুলি চালাতে থাকেন তিনি।
সেই নারীর হাতে পিস্তল দেখে চমকে যায় সন্ত্রাসীরা। গুলির শব্দ শুনে সেখানে আর থাকার সাহস দেখাতে পারেনি তারা। সঙ্গে সঙ্গে আবিদ আলিকে ছেড়ে সেখান পালিয়ে যায়।
ভারতের উত্তরপ্রদেশের কাকরী থানার আওতাধীন এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে স্বামীকে বাঁচাতে স্ত্রীর সেই অদ্ভুত কাণ্ড। একের পর এক দুষ্কৃতী হামলা ও গুলি চালনার মত ঘটনায় প্রশ্ন উঠেছে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরো একবার নানা মহলে প্রশ্ন উঠেছে। জি নিউজ।




