বিনোদন

সন্তানদের ‘বাবা’ পছন্দ হলে বিয়ে করবেন মেগান

 ইতিমধ্যে নতুন সম্পর্কে জড়িয়েছেন ট্রান্সফরমারখ্যাত হলিউড তারকা মেগান
ইতিমধ্যে নতুন সম্পর্কে জড়িয়েছেন ট্রান্সফরমারখ্যাত হলিউড তারকা মেগান -ইনস্টাগ্রাম
 ব্রায়ানের সঙ্গে মেগানের সম্পর্ক ২০০৪ সাল থেকে, যখন মেগানের বয়স মাত্র ১৮। ২০০৬ সালে বাগদান করেন তাঁরা। সেই বাগদান ভেঙে আবার জোড়া লাগে। ২০১০ সালে সারলেন বিয়ে। ২০১৫ সালে বিচ্ছেদের আবেদন করেন মেগান। ২০১৬ সালের ৪ আগস্ট তৃতীয় ছেলেসন্তানের জন্ম দেন আর বিচ্ছেদের আবেদন তুলে নেন।
মেগান ফক্স
মেগান ফক্স -ইনস্টাগ্রাম

অবশেষে ২০২০ সালের মে মাসে রীতিমতো ঘোষণা দিয়ে আলাদা থাকা শুরু করেছেন এই দম্পতি। গ্রিন ও মেগানের কাছের এক সূত্র দ্য হলিউড ইনসাইডারকে বলেছে, ‘১৬ বছর পরে হলেও তাঁরা বুঝেছেন যে তাঁরা দুজন সম্পূর্ণ দুই মেরুর। গ্রিন হাসিখুশি একটা মানুষ। সে মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে। আর মেগান খুবই অন্তর্মুখী।’

ব্রায়ানের সঙ্গে মেগানের সম্পর্ক ২০০৪ সাল থেকে, যখন মেগানের বয়স মাত্র ১৮
ব্রায়ানের সঙ্গে মেগানের সম্পর্ক ২০০৪ সাল থেকে, যখন মেগানের বয়স মাত্র ১৮-ইনস্টাগ্রাম
 তিন ছেলের মা, হলিউড তারকা মেগান ফক্স সবার থেকে আলাদা। ছেলেদের কড়া শাসনে রাখেন তিনি। মোবাইলে গেম খেলতে দেন না। তবে মেশিন গান কেলিকে জীবনসঙ্গী হিসেবে নেবেন কি না সেই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন ছেলেদের ওপর। ছেলেরা হ্যাঁ বললে বিয়ের সানাই বাজবে। নতুবা বিয়েতে সম্মতি দেবেন না মেগান।
 সম্প্রতি মেগানের তিন ছেলে নোয়া শ্যানন গ্রিন (জন্ম ২০১২), বোধি র‍্যানসন গ্রিন (জন্ম ২০১৪) ও জার্নি রিভার গ্রিনের (জন্ম ২০১৬) সঙ্গে দেখা করেছেন কেলি। তবে নতুন বাবা বিষয়ে সন্তানদের মতামত এখনো জানা যায়নি!
 সুত্র : প্রথমআলো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button