সদর ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলামের উঠান বৈঠক

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও চেয়ারম্যান পদপ্রার্থী সদর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সমাজসেবক শহিদুল ইসলাম।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়ন ব্যাপী ভোটারদের সাথে প্রতিদিনই শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় ও দোয়া চেয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন শহিদুল ইসলাম। তিনি ইতোমধ্যে ইউনিয়ন ব্যাপী ভোটারদের মুখে মুখে আলোচনায় চলে এসেছেন। সম্ভাব্য এ চেয়ারম্যান পদপ্রার্থী দীর্ঘদিন থেকে সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ, অসহায়, খেটে খাওয়া দরিদ্র মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে সহযোগিতা নিয়ে পাশে দাড়িয়েছেন। তিনি ইউনিয়নবাসির সবার সাথে সু-সম্পর্ক বজায় রেখে সেবামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন এবং দীর্ঘদিন থেকে নির্বাচনী প্রচারে রয়েছেন। এজন্য ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে, গ্রামে, পাড়া, মহল্লায় ও মোড়ে মোড়ে ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করে যাচ্ছেন।
শহিদুল ইসলাম বলেন, আমি দলীয় মনোনয়ন পেলে জনগনের ভোটের মাধ্যমে ইনশআল্লাহ চেয়ারম্যান নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার গ্রামকে শহরে রূপান্তরিত করার প্রচেষ্টায় বাস্তবায়নে কাজ করবো। আমি কখনোই নিজের উন্নয়নে নয় ইউনিয়ন বাসীর উন্নয়নে কাজ করবো। অতীত, বর্তমানে যেভাবে সকলের বিপদে ঝাঁপিয়ে পড়ে সহযোগিতার হাত বাড়িয়েছি। ঠিক তেমনি ভাবে মানুষের পাশে থাকবো। সাধারণ মানুষের সম্ভাবনাময় স্বপ্নকে বাস্তবে রুপ দেয়ার জন্যই তৃণমূলের মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশী। আমার মূল লক্ষ্যই হচ্ছে জনগণের ঘরে ঘরে নাগরিক সেবা পৌঁছে দেওয়া এবং সদর ইউনিয়নকে একটি সুন্দর-পরিচ্ছন্ন এবং আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে সে লক্ষ্য পূরণে কাজ করে যাওয়া।
তিনি আরো বলেন- বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। অগ্রগতির সাথে দেশকে সুষ্ঠ এবং সুন্দরভাবে গড়ে তোলার পাশাপাশি তৃনমূলে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতা ফুটিয়ে তুলতে গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। গ্রামকে করতে হবে শহর। গ্রামে উন্নয়নের ছোয়া পৌঁছে দিয়ে দুঃখ, দুর্দশা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, শহিদুল ইসলামকে নৌকা প্রতীক দেওয়া হলে বিজয় সুনিশ্চিত বলে ধারণা করছেন তৃণমূল ভোটাররা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন প্রত্যাশী এ নেতার উপজেলা ও জেলা নেতাদের সাথে রয়েছে তার সু-সম্পর্ক। ইউনিয়নের দলীয় সকল নেতা-কর্মীদের সাথে নিয়ে দলীয় সকল কর্মসূচির মধ্যেও সক্রিয় অংশগ্রহণ রয়েছে তার। প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও পরিদর্শন করেন তিনি।




