Uncategorized
নওগাঁয় আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি : আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপ-নিবাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি প্রার্থী।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে দলের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম।
তিনি বলেন, নির্বাচনের পরিবেশ নেই। প্রচারণা চালাতে গেলে প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থীর লোকজন বিএনপির কর্মীদের ওপড় হামলা চালাচ্ছেন। পোস্টার ছিড়ে ফেলাসহ মাইক ব্যবহারে বাধা দিচ্ছেন। বিষয়গুলো নিয়ে নির্বাচনী কর্মকর্তা ও প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা হচ্ছে না।
ভোটে সেনাবাহিনী মোতায়েন ও হটলাইন চালুর দাবিও করেন তিনি। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




