slider

সখীপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য

সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। ওই দুইটি প্রতিষ্ঠান হলো উপজেলার কালিয়া আড়াইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও ইছাদিঘী দাখিল মাদ্রাসা।
খোঁজ নিয়ে জানা যায়, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ইছাদিঘী দাখিল মাদ্রাসা ২১জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে একজন পরীক্ষার্থীও পাস করেনি। এমপিওভূক্ত ওই মাদরাসাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত। মাদ্রাসাটিতে ১৫জন শিক্ষক ও পাঁচজন কর্মচারী রয়েছে। অন্যদিকে নন-এমপিওভূক্ত কালিয়া আড়াইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়টি ২০০০ সালে প্রতিষ্ঠিত। এবারের পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে ৩জন পরীক্ষা দিলেও কেউই পাস করেনি। বিদ্যালয়ে ১১জন শিক্ষক ও ৩জন কর্মচারী রয়েছে। বিদ্যালয়টি ২০০১ সাল থেকে পরীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঝিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার ওই দুইটি প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি। বিষয়টি দুঃখজনক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button