slider

মানিকগঞ্জে খেজুরের রসের সাথে চিনি মিশিয়ে গুড় তৈরি করায় জরিমানা

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় রসের সাথে চিনি মিশিয়ে খেজুরের গুর তৈরি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেছেন জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
বুহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে জেলার হরিরামপুর ও শিবালয় উপজেলায় ভেজাল গুড়ের তৈরির অভিযানে গিয়ে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধানধারা গ্রামের মশগুল গুড় ভান্ডারে চিনি ও চুন মিশিয়ে খেজুরের গুড় তৈরির সময় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই জরিমানা করেন। 
মশগুল গুড় ভান্ডারের মালিক মোঃ মশগুল ব্যপারীর বাড়ি রাজশাহী জেলার বাঘা থানার গড়াংগোপুর গ্রামে। প্রতি শীত মৌসুমে শিবালয় ও হরিরামপুর উপজেলায় এসে তারা খেজুর গাছ ঝুরে রস দিয়ে গুর তৈরির ব্যবসা করেন। 
স্থানিয় মোঃ বাদল মিয়া বলেন, আমাদের এলাকার অনেকেই এখন খেজুর গাছ ঝুরেনা। সে জন্য প্রতিবছর শীত মৌসুমে রাজশাহী জেলা থেকে অনেক লোক এসে গাছ ঝুরে ভেজাল গুর তৈরি করে বাজারে বিক্রয় করছেন। 
মোঃ মশগুল ব্যপারী খেজুরের রসের সাথে চিনি মিশিয়ে গুর তৈরির কথা শিকার করে বলেন। খালি রসের গুড়ের প্রতিকেজির দাম পড়ে ৬ থেকে ৭শ টাকা। এত দাম দিয়ে কেউ গুড় কিনতে চায়না। সে জন্য রসের সাথে কিছুটা চিনি মিশিয়ে গুড় তৈরি করেও প্রতিকেজি ২শ থেকে ৩শ টাকা দরে বিক্রয় করছি। 
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, মানিকগঞ্জের হাজারি গুড়ের সুনাম দেশ জুড়ে। সে জন্য অন্য জেলা থেকে কিছু অসত ব্যবসায়ী এই জেলায় এসে গুড় তৈরি করে মানিকগঞ্জের গুড় বলে বিক্রয় করছেন। 
তিনি আরও বলেন ৫০ কেজি গুড়ের মধ্যে ৩০ কেজি চিনি মিশিয়ে ভেজাল গুড় তৈরি করছেন তারা। এবং গুড় সাদা করার জন্য পরিমান মত চুন মিশান। চিনি মিশিয়ে গুড় তৈরি করার কারনে মোঃ মশগুল ব্যপারীকে আজ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button