পদ্মায় ট্রলার থেকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি :মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ট্রলার থেকে পরে রবিউল (১৮) নামের নিখোঁজ হওয়া শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলার বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়া সংলগ্ন পদ্মায় মরদেহটি ভেসে ওঠে। পরে হরিরামপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বলে জানান হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য।
হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য বলেন, গত রোববার সন্ধ্যা সোয়া পাঁচ টার দিকে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন পদ্মা নদীতে পরে নিখোঁজ হন শ্রমিক রবিউল (১৮)। সে শরিয়তপুর বাবুরচর এলাকায় ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ শেষ করে ট্রলারযোগে সিরাজগঞ্জ ফেরার পরে পদ্মা নদীতে পরে নিখোঁজ হয় । আজ সকালে বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়া সংলগ্ন পদ্মাপাড়ে ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান ওসি।




