রাজনীতি
সংরক্ষিত আসনের মনোনয়ন কিনেছেন পূর্ণিমা শীল

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ২০০১ সালের নির্বপাচনের পর ধর্ষণের শিকার পূর্ণিমা রানী শীল।
মঙ্গলবার ক্ষমতাসীন দলের মনোনয়ন ফরম বিক্রি শুরুর দিনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
একাদশ সংসদের সরাসরি নির্বাচনের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়েছে। এখন সংরক্ষিত ৫০টি আসনের সংসদ সদস্য নির্বাচনের তোড়জোড় চলছে।
রাজনৈতিক দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংরক্ষিত আসন বণ্টিত হবে। আওয়ামী লীগের ভাগে পড়েছে ৪৩টি আসন।
সেই ৪৩টি আসনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় নিজের জন্য ফরম নিলেন পূর্ণিমা।
সংরক্ষিত আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী নীলুফার আনজুম পপিও।




