sliderস্থানিয়

শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ও কারাদণ্ড

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর শহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ২৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

একইসঙ্গে মাদক সেবনের দায়ে একজনকে ২০ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ শুক্রবার শেরপুর শহরের থানার মোড় সিএনজি স্ট্যান্ড, অষ্টমীতলা বাসস্ট্যান্ড, কানাশাখোলা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ২টি মামলা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩টি মামলা
সর্বমোট ২৩,০০০ (তেইশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

শেরপুর সদর থানা ও জেলা পুলিশের একটি দল অভিযানে সক্রিয়ভাবে সহযোগিতা করে।
অভিযানকালে পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

যাত্রী সাধারণকে এ বিষয়ে সচেতন থাকার এবং প্রয়োজনে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়।

মাদক সেবনের দায়ে কারাদণ্ড
একই দিনে শহরের কালীবাড়ি মন্দির এলাকায় অ্যালকোহল সেবনরত অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশ) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন,জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button