Uncategorized
শেরপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সন্ধান

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক রোগীর সন্ধান মিলেছে। বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি বেসরকারী কিনিকে ডেঙ্গু পরীক্ষার পর পজেটিভ হওয়ায় তাকে চিকিৎসা নেবার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা।
শেরপুরের হাসপাতাল রোডস্থ আলী রাজী ক্লিনিকের পরিচালক আবু সাঈদ ফকির জানান,টাউনকলোনী এলাকার মো. বদিউজ্জামান বুদার ছেলে রাজু মিয়া (২০) ক্লিনিকে জ্বর নিয়ে এলে তার শরীরে পরীার মাধ্যমে ডেঙ্গু জ্বরের উপাদান মেলে। এরপর তাকে উন্নত চিকিৎসা নেবার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
সে ঢাকায় কিছুদিন থাকার পর শেরপুরে এসে জ্বরে আক্রান্ত হয়েছিলে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।




