Uncategorized

শেরপুরে আ.লীগের সাধারণ সম্পাদকের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শেরপুর(বগুড়া) প্রতিনিধি : বিশ্বব্যাপি করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। করোনা ভাইরাস মোকাবেলায় সকল মানুষকে ঘরে রাখতে ও কর্মহীন অসহায় দরিদ্র প্রায় ১ হাজার জনগোষ্ঠির মাঝে বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়ার উদ্যোগে খানপুর পশ্চিমপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সহযোগিতায় ২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৩ টায় খানপুর দ্বী-মূখি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সংসদ সদস্য পুত্র মো. আসিফ ইকবাল সনি, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোজাম্মেল হক রানা, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ, সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ সভাপতি মমতাজুর রহমান খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক সাজেদুর রহমান, আওয়ামীলীগ নেতা আহসান হাবীব, চান্দু মিয়া, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন, শহর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শুভ ইমরান, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, খানপুর
ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুল ইসলাম প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button