sliderস্থানিয়

শেরপুরের উন্নয়নে প্রেস ক্লাবের ৭ কিমি: দীর্ঘ মানববন্ধনের ডাক

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: ১৫ মে শেরপুরের উন্নয়নে শেরপুর প্রেস ক্লাব ৭ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনের ডাক দিয়েছে। শেরপুর জেলার যৌক্তিক উন্নয়নের দাবিতে বৃহৎ নাগরিক মানববন্ধনের আয়োজনটি করেছে শেরপুর প্রেস ক্লাব।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টা ১ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার খোয়ারপাড় (শাপলা চত্বর) মোড় থেকে অষ্টমীতলা (পুলিশ লাইন্স মোড়) পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কের ২পাশে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

দলমত নির্বিশেষে সাধারণ মানুষের অংশগ্রহণে এ কর্মসূচিকে সফল করতে গত ১ মাস যাবৎ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছে শেরপুর প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ। প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন, যোগাযোগ-সব ক্ষেত্রেই শেরপুর পিছিয়ে। দীর্ঘদিনের রাজনৈতিক উপেক্ষায় আমরা বঞ্চিত। এই দাবিগুলো ভবিষ্যৎ প্রজন্মের অধিকার।’ প্রকাশিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে-শেরপুরে আধুনিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ স্থাপন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে কৃষি বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ, রেলপথ সংযোগ,পর্যটন সুবিধা বাড়ানো ও ট্যুরিস্ট পুলিশ মোতায়েন।

শেরপুরবাসির অভিযোগ, স্বাধীনতার ৫৪ বছরেও শেরপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) আবহাওয়া অফিস ও র‌্যাবসহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর স্থাপন করা হয়নি।

রাজনৈতিক প্রতিহিংসা ও উপেক্ষার কারণেই জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মনে করেন তারা। উল্লেখ্য, মানববন্ধন উপলক্ষে শেরপুর প্রেস ক্লাব থেকে দল মত নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণকে কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button