শিবালয়ে বনার্তদের মাঝে ছাত্রলীগের অর্থ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের সহায়তায় শিবালয় উপজেলা ছাত্রলীগ গতকাল বৃহস্পতিবার বন্যাদুর্গতদের মাঝে নগদ অর্থ প্রদান করেছে। উপজেলার বনার্ত ৪০টি পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান কালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউট ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান আশিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দুর্গতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে আরিচাস্থ জেলা পরিষদের ডাকবাংলোয় স্থানীয় ছাত্রলীগ আয়োজিত এক সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ দুর্গতদের পাশে এসে দাড়িয়েছে। দেশের প্রতিটি ক্লান্তিলঘœ সময়ে ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে।
ছাত্রলীগ নেতৃবৃন্দ আরোও বলেন, স্থানীয় এমপি নাঈমুর রহমানের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ শিবালয়-ঘিওর ও দৌলতপুরে বানভাসি মানুষের দ্বারে-দ্বারে ত্রাণ পৌছে দিয়েছে। সরকারের মন্ত্রী, এমপি ও প্রসাশনের কর্তা ব্যক্তিরা এ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
সভায় অন্যান্যের মধ্যে শিবালয় উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস বিএ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, ছাত্রলীগ সভাপতি আবুল বাশার সুমন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউট ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদকমোবারক হোসেন, এম আর মুকুর ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।



