Uncategorized

বোলিংয়ের মূল কৌশলগুলোই শেখাবেন আকিব

বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করতে ঢাকায় এসেছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। আর স্বল্প সময়ের এই সফরে বোলিংয়ের মূল কৌশলগুলোই শেখাবেন পাকিস্তানি এই তারকা। প্রথম দিনের কার্যক্রম শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই জানান লাহোর ক্যালেন্ডার্সের এই টিম ডিরেক্টর।
আকিব জাবেদ বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জাতীয় দলের বোলিং কোচ হওয়ার জন্য তার সাথে তিন-চারবার যোগাযোগ করা হয়। তিনি এই প্রস্তাবে খুশি হয়েছেন। কিন্তু লাহোর ক্যালেন্ডার্সের সাথে চুক্তি থাকায় আর কোচ হওয়া হয়নি।
এই স্বল্প সময়ে বোলারদের কতটা শেখানো সম্ভব- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছয়দিন খুব কম সময় না। আর আমাকে একেবারে প্রথম থেকে শুরু করতে হবে না। বোলিংয়ে ভালো করার নির্দিষ্ট কিছু প্রক্রিয়া আছে। আমি এই সময়ে বোলারদের এই সব প্রক্রিয়ার সাথে পরিচয় করিয়ে দেব, যাতে তারা তাদের বোলিংয়ে গতি বাড়াতে পারে।
বাংলাদেশের পেস বোলারদের ব্যাপারে পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার বলেন, আগে বাংলাদেশে আদর্শ কোন ফাস্ট বোলার ছিল না। এখন তাসকিন, রুবেল, মুস্তাফিজরা ভালো করছে। এদের দেখাদেখি সামনে বাংলাদেশেও ফাস্ট বোলার তৈরি হবে।
এদিকে প্রথম দিন আকিব জাবেদ এইচপি ও জাতীয় দলের বোলারদের ছাড়াও দেশীয় কোচ সরোয়ার ইমরান, মিজানুর রহমান ও মাহবুব জ্যাকির সাথেও কথা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button