sliderস্থানিয়

শিবগঞ্জে ১৫৯ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিবগঞ্জ উপজেলার ১৫৯ ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
চাঁপাইনবাবগঞ্জ৷ শিবগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক মো. শাহজাহান মিয়া শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, এখন পর্যন্ত পরিবেশ সন্তোষজনক। নারী-পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন। আশা করছি, শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

অন্যদিকে একই আসনে জামায়াতের প্রার্থী ড. কেরামত আলী শিবগঞ্জ জাল মাছমারি ভোটকেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো। আমি প্রথমে ভোট দিয়েছি। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল পরিস্থিতি চোখে পড়েনি। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।

এ দুটি কেন্দ্র ছাড়াও মনাকষা, বিনোদপুর, দুর্লভপুর ও শিবগঞ্জ পৌরসভার ২০টি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে কেন্দ্রগুলিতে পুরুষের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি বেশী। এ সমস্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ জানান সকাল সাড়ে ৯টা পর্যন্ত দুই ঘন্টায় প্রায় ২০% মানুষ ভোট দিয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাৎ হোসেন মাসুদ বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

এ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৮১ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button