sliderস্থানিয়

দূর্গম সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ: দুই শতাধিক পরিবার পেল চিকিৎসা ও বিভিন্ন সহায়তা

মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি:রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের দুর্গম উদয়পুর সীমান্ত এলাকায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি।

বুধবার (১৭ জুন) ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে উদয়পুর সীমান্ত এলাকায় দুই শতাধিক পাহাড়ি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে এলাকার অসহায় ও দুস্থ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান।

এদিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বিজিবির পক্ষ থেকে সেলাই মেশিন, ঢেউটিন ও পানির ট্যাংকসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)। এ সময় ২৭ বিজিবির মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা, স্থানীয় গ্রাম প্রধান, হেডম্যান ও কারবারিরা উপস্থিত ছিলেন।

সহায়তা বিতরণকালে লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে কাজ করা বিজিবির দায়িত্বের অংশ। তিনি বলেন, জনসাধারণের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম সীমান্ত এলাকায় এ ধরনের চিকিৎসাসেবা ও সহায়তা তাদের জন্য অত্যন্ত উপকারী এবং প্রশংসনীয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button