বিনোদন

শাহরুখের দেখা পেয়ে আবেগাপ্লুত সুপারমডেল নাটালিয়া

বলিউড কিং শাহরুখ খানের ভক্তসংখ্যা সারা দুনিয়ায় ছড়িয়ে আছে। এবার শাহরুখের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে দিল ‘সুপারনোভা’ খ্যাত রাশিয়ান সুপার মডেল ও অভিনেত্রী নাটালিয়া ভোডিয়ানোভা। সম্প্রতি ‘ভোগ ওমেন অব দ্যা ইয়ার’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে চারদিনের সফরে ভারত যান নাটালিয়া।
রবিবার মুম্বাইতে এক অনুষ্ঠানেই তিনি তার ‘টিনেজ ক্রাশ’ শাহরুখ খানের দেখা পান। শাহরুখের হাতে ‘ভোগ এন্টারটেইনার অব দ্যা ইয়ার’ এর ট্রফিতে তুলেও দেন এই সুপার মডেল।
শাহরুখের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তের ছবি নিজের ইন্সটাগ্রামে দিয়ে একটি অবেগঘন বার্তা দেন নাটালিয়া।

নাটালিয়া ক্যাপশনে লেখেন, ‘বলিউড কিং শাহরুখ খান, যিনি ছিল আমার ‘টিনেজ ক্রাশ’ তার সঙ্গে দেখা হল। শাহরুখের ছবি কুচ কুচ হোতা হ্যায়, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল তো পাগল হ্যায় আমাকে ভারত নিয়ে স্বপ্ন দেখাতে শিখিয়েছে। সত্যিকারের ভালোবাসা, আকর্ষণ আমাকে নাচতে শিখিয়েছে, গাইতে শিখিয়েছে। আজ তাঁর সঙ্গে দেখা হল। তার হাতে পুরস্কার তুলে দিতে পেরে সম্মানিত বোধ করছি। বাস্তব জীবনে তিনি আরো বেশি মনোমুগ্ধকর। ভারত ও গোটা বিশ্বে নারীর ক্ষমতায়নে শাহরুখ এখন কাজ করছেন। ধন্যবাদ শাহরুখ। আমরা কৃতজ্ঞ।’ ইন্সটাগ্রাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button