বিনোদন

ব্লগার নয়, নতুন নায়িকার সঙ্গে প্রেম শাহরুখপুত্রের!

নারীকুলে বাবার মতোই জনপ্রিয় শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। মাত্র দুদিন আগে খবর বেরোয়, ভক্তদের হৃদয় ভেঙে দিয়ে এক মেয়ের প্রেমে পড়েছেন এ স্টার কিড। গুঞ্জন, লন্ডনের এক ব্লগারের সঙ্গে প্রেম করছেন আরিয়ান। মা গৌরী খান ওই মেয়ের সঙ্গে দেখাও করেছেন। মেয়েটিকে দেখে পছন্দও হয়েছে তাঁর।
তবে সাম্প্রতিক খবর বলছে, ওই ব্লগারের সঙ্গে আদৌ প্রেম করছেন না আরিয়ান খান। প্রেম করছেন আরেক তারকাসন্তানের সঙ্গে, যিনি গত মে মাসে বলিউডে অভিষেক করেছেন।
ভারতের বিনোদন সংবাদমাধ্যম পিপিং মুনের বরাত দিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস প্রতিবেদনে জানিয়েছে, বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডে ও স্ত্রী ভাবনার মেয়ে অনন্যা পান্ডের সঙ্গে গোপনে প্রেম করছেন শাহরুখ-গৌরীর ছেলে আরিয়ান খান, সদ্যই করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ দিয়ে যিনি বলিউডে পা রেখেছেন। ছবিতে আরো ছিলেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া।
প্রতিবেদনটি জানিয়েছে, আরিয়ান ও অনন্যা শৈশবের বন্ধু। তা ছাড়া বোন সুহানা খানের ঘনিষ্ঠ বন্ধু অনন্যা। সুহানার মাধ্যমে একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন আরিয়ান-অনন্যা। ছোটবেলায়ও আরিয়ান ও অনন্যাকে একসঙ্গে ঘুরতে দেখা যেত। বড় হওয়ার পরেও তাঁরা বাইরে ঘনিষ্ঠ সময় কাটান।

অনন্যার সঙ্গে এক ফ্রেমে আরিয়ান। ছবি : সংগৃহীত

এদিকে, সদ্যই বলিউড বাদশাহর ছেলে আরিয়ান খানের প্রথম সিনেমা মুক্তি পেয়েছে। ‘দ্য লায়ন কিং’-এর হিন্দি ভার্সন ‘সিম্বা’য় ডাবিং করেছেন এ তারকাসন্তান। মুফাসা চরিত্রে কণ্ঠ দিয়েছেন। ট্রেইলার ও টিজার বেশ প্রশংসা পেয়েছে। নেটিজেনদের মত, একেবারে বাবার মতো হয়েছেন আরিয়ান।
অসংখ্য নারীর স্বপ্নের পুরুষ ‘রোমান্সের রাজা’ খ্যাত শাহরুখ খান। গত তিন দশক তুমুল জনপ্রিয়তা উপভোগ করেছেন শাহরুখ। আর তাঁর বড় ছেলে আরিয়ান খান এখন মনোযোগের কেন্দ্রে। সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় না হলেও অসংখ্য অনুরাগী তাঁর।
তারকা বাবার মতোই আরিয়ান খান বিশেষ ভাবমূর্তি নিয়ে বেড়ে উঠেছেন। বাবার মতোই আরিয়ান ফ্যাশন-সচেতন। বলিউডে তাঁর অভিষেক নিয়ে বহুদিন ধরেই কানাঘুষা চলছে। তবে শাহরুখ খান জানিয়েছেন, অভিনয়ে আগ্রহ নেই আরিয়ানের। তিনি চলচ্চিত্র নির্মাণ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করছেন। চিত্রপরিচালনায় আগ্রহ তাঁর।
কিছুদিন আগে খবর বেরোয়, হলিউডের একটি সুপারহিরো সিনেমায় অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেছেন আরিয়ান খান।
এর আগে গুঞ্জন ছিল, আরিয়ানের ধ্যানজ্ঞান চলচ্চিত্র নির্মাণ। পারিবারিক সুহৃদ করণ জোহরের ইতিহাস-আশ্রিত সিনেমা ‘তাখত’ দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে আরিয়ানের। এ সিনেমায় করণের সহযোগী পরিচালক হিসেবে আবির্ভূত হবেন এ স্টার কিড। এরপর অবশ্য অগ্রগতি জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button