রাজনীতি

শাসন ব্যবস্থা গুরুতর রোগে আক্রান্ত : ড. কামাল

মানবাধিকার লঙ্ঘন একটি গুরুতর রোগ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘শাসন ব্যবস্থা রোগে গুরুতরভাবে আক্রান্ত।’
আজ সোমবার মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন ড. কামাল হোসেন। জাতীয় প্রেসক্লাবে ওই আলোচনাসভার আয়োজন করা হয়।
ড. কামাল বলেন, ‘যাদের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করার। যাদের দায়িত্ব যে মানুষ এভাবে জীবন হারাবে না। তাদের কাছ থেকে তো কিছু মানুষ আশা করে।’
এ সময় বর্তমান সরকারের অধীনে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের কারণ জানতে সরকারকেই তদন্ত কমিশন গঠনের আহ্বান জানান ড. কামাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button