শিরোনামশীর্ষ সংবাদ

শনিবার সরকারি অফিস খোলা থাকবে

শনিবার ১৬ জুলাই কর্মদিবস হিসেবে সরকারি অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে। বুধবার প্রকাশিত এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এর আগে গত ৪ জুলাই সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছিলো। সেই ছুটির পরিবর্তে ১৬ জুলাই কর্মদিবস ঘোষণা করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের সময় দীর্ঘ নয় দিনের সরকারি ছুটির ফাঁদে পড়ে বাংলাদেশ। পহেলা জুলাই থেকে নয় জুলাই পর্যন্ত বন্ধ থাকে সরকারি সব অফিস আদালত।
জুলাইয়ের এক তারিখ শুক্রবার। পরের দিন শনিবার। এ দুদিন সরকারি ছুটি। এরপর তিন তারিখ শবে কদরের ছুটি। পাঁচ ও ছয় তারিখ থেকে ঈদুল ফিতরের পূর্বানির্ধারিত ছুটি। মাঝখানে চার তারিখ খোলা ছিলো।
কিন্তু সরকারি কর্মচারীদের গণদাবির মুখে ১৬ জুলাই অফিস করার শর্তে চার জুলাইও ছুটি ঘোষণা করা হয়। সব মিলিয়ে দুটি করে শুক্র ও শনিবার নিয়ে মোট ছুটি দাঁড়ায় নয় দিনের।
প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করা হয়েছিলো বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র । দীর্ঘ এই ছুটি কাটিয়ে ১০ জুলাই খুলে অফিস আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button