শিরোনামসুস্থ থাকুন

শনাক্তের হার ২.০১ করোনায় আরও ১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫৬জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৫ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক শূন্য ১ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ২২৪ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৫১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬০২টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৩লাখ৭৫ হাজার ৯৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক শূন্য ১ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৫০ জন এবং নারী ১০ হাজার ১০৬জন। তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৬১ থেকে ৭০ বছরের ১ জন রয়েছেন। মারা যাওয়া ব্যক্তি রংপুর বিভাগের বাসিন্দা । মারা যাওয়া ব্যক্তি সরকারি হাসপতালে মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button