sliderশিরোনামশ্রমিক

প্রখ্যাত শ্রমিক নেতা বাহারানে সুলতান বাহারের মৃত্যু, বিভিন্ন সংগঠনের শোক

প্রেস বিজ্ঞপ্তি: জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা মোঃ বাহারানে সুলতান বাহার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাউজিন)। ২৭ আগস্ট ২০২৫ রোজ বুধবার বিকাল ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস কিডনি সহ নানান জটিল রোগে ভুগছিলেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনগুলো হলো- জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব), বাংলাদেশ লোড আনলোড শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ অটো ও চাতাল চাল কল শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ পুলিশ মচারী ইউনিয়ন, বাংলাদেশ সংযুক্ত মহিলা পরিষদ, বাংলাদেশ ভাড়াটিয়া পরিষদ, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি, নাগরিক পরিষদ, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি, সিএলএনবি, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি, বাংলাদেশ সমতা পার্টি, বাংলাদেশ উপকূলীয় ট্রলার শ্রমিক ইউনিয়ন।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, বাহারানে সুলতান বাহারের মৃত্যুতে দেশের শ্রমিক সমাজ তাদের একজন অভিভাবককে হারালো। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার কৃতি সন্তান বাহারানে সুলতান বাহার সারা জীবন অসহায় শ্রমিক-কর্মচারীর স্বার্থ রক্ষায় কাজ করেছেন।

নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Related Articles

One Comment

  1. শোকবার্তা: বাহারানে সুলতান বাহার স্মরণে
    বাংলাদেশ কৃষক ফেডারেশন গভীর শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছে যে, আমাদের অকৃত্রিম সহযোদ্ধা, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের অকৃত্রিম বন্ধু, শ্রমিক নেতা বাহারানে সুলতান বাহার আর আমাদের মাঝে নেই।
    তিনি ছিলেন গার্মেন্টস শ্রমিক আন্দোলনের এক অগ্রণী নেতা। তাঁর নেতৃত্বে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল অবিস্মরণীয়। শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক ন্যায়ের জন্য তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
    বাহারানের মৃত্যুতে আমরা একজন অকৃত্রিম সহযোদ্ধাকে হারালাম, যার অনুপস্থিতি শ্রমিক-কৃষক আন্দোলনে এক গভীর শূন্যতা তৈরি করবে। কিন্তু তাঁর স্বপ্ন ও সংগ্রামী চেতনা আমাদের সামনে পথপ্রদর্শক হয়ে থাকবে।
    বাংলাদেশ কৃষক ফেডারেশন তাঁর পরিবার-পরিজন, সহকর্মী এবং সমগ্র শ্রমিক আন্দোলনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
    আমরা তাঁর সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি—শ্রমিক-কৃষক মুক্তির জন্য তিনি যে স্বপ্ন লালন করেছেন, তা বাস্তবায়নের লড়াই আমরা অব্যাহত রাখব।
    বদরুল আলম
    সভাপতি
    বাংলাদেশ কৃষক ফেডারেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button