খেলাশিরোনাম

শতরানে টাইগার অধিনায়ক

পতাকা ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। এটি তার টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। একই সঙ্গে এই মাঠে খেলা ১০ টেস্টের মধ্যে সপ্তম সেঞ্চুরি তার।
এর আগে একই দিন অর্ধশতক তুলে নিলেন লিটন দাস। এটি তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক। শনিবার দ্বিতীয় ইনিংসের ৫৯তম ওভারে অর্ধশতক তুলে নেন তিনি। একই সঙ্গে ইনিংসের সর্বোচ্চ ১০০ রানের পার্টনারশিপ আসে এই দুই টাইগারের ব্যাট থেকে।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুটা খুব একটা ভালো হয়নি টাইগারদের। দলীয় সংগ্রহে মাত্র ২৬ রান যোগ করতেই ৩০তম ওভারে আগের দিনে জোড়া আঘাত হানা কর্নওয়ালের এলবিডাব্লিয়ের শিকার হন মুশফিকুর রহিম। ৪৮ বলে ১৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। এরপর মাঠে মুমিনুলের সঙ্গী হন লিটন দাস। তাকেই নিয়েই দলের হাল ধরেন মুমিনুল। বড় লিডের লক্ষ্য নিয়ে খেলতে নেমে প্রথমে অর্ধশতক তুলে নেন মুমিনুল। ইনিংসের সর্বোচ্চ ১০০ রানের পার্টনারশিপ আসে এই দুই টাইগারের ব্যাট থেকে। এরপরই অর্ধশতক তুলে নেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, বাংলাদেশের ইনিংসের ৬৩ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে বাংলাদেশের সংগ্রহ ১৯৬ রান। একই সঙ্গে ৩৫২ রানের লিড নিয়েছে টাইগাররা। মুমিনুল অপরাজিত রয়েছেন ১০৬ রানে এবং লিটন অপরাজিত রয়েছেন ৬৫ রানে।
এর আগে ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নেমে এক ওভারেই তামিম ইকবাল ও নাজমুল হাসান শান্ত। দুজনকে ফিরিয়ে দেন রাকিম কর্নওয়াল। তামিম ৪ বল খেলে এলবিডাব্লিউ হন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। আর দুই বল খেলে স্লিপে দাঁড়ানো জার্মেইন ব্ল্যাকউডের হাতে ক্যাচ দেন শান্ত। এদিন দুই বলের ব্যবধানে দুজন ডাক মেরেছেন।
শান্ত-তামিমের পর দ্রুত ফিরে যান সাদমান ইসলাম। দলীয় ৩৩ রানে শ্যানন গ্যাব্রিয়ের বলে দা সিলভার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। আউট হওয়ার আগে তিনি ৪২ বলে ৫ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চট্টগ্রাম সিরিজের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৩০ রান। বিশাল এই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫৯ রানে থেমে যায় ক্যারিবীয়দের ইনিংস।
আগের দিনের ২ উইকেটের বিনিময়ে ৭৫ রান নিয়ে শেষ করলেও তৃতীয় দিনের শুরুতেই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন তাইজুল। সেই ধাক্কা কাটিয়ে ৯৯ তানের ঝুঁটি গড়েন ব্ল্যাকউড ও দা সিলভা। তবে ঠিক চা বিরতির আগে সাজঘরে ফিরেছেন দুইজন। বিরতি থেকে ফিরে বটাইগারদের স্পিন ঘুরনিতে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্যারিবীয় ব্যাটসম্যানরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button