আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মহামারীকালে ধনী থেকে আরও ধনী মার্কিন বিলিয়নিয়াররা

মহামারীকালেও সম্পদ বেড়েই চলেছে মার্কিন ধনকুবেরদের। পুরো পৃথিবীর অর্থনীতি থমকে গেলেও বেড়েছে তাদের আয়।
করোনা পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রে দুই মাস ধরে লকডাউন চললেও এর মধ্যে মার্কিন বিলিয়নয়ারদের সম্পদ ১৫ শতাংশ বেড়ে ২.৯৪৮ ট্রিলিয়ন ডলার থেকে ৩.৩৮২ ট্রিলিয়ন হয়েছে।
সিএনবিসি জানায়, আমেরিকানস ফর ট্যাক্স ফেয়ারনেস এবং দ্য ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ প্রোগ্রাম ফর ইনেকুয়েলিটির এক যৌথ প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।
দেখা গেছে, লকডাউন চললেও মধ্য মার্চ থেকে মধ্যে মে পর্যন্ত এ দুই মাসে আরও বেশি ধনী হয়েছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।
বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের জরিপ অনুসারে ৬০০ বিলিয়নিয়ারদের এই সময়কালের আয় নিয়ে প্রতিবেদনটি করা হয়।
প্রতিবেদনটি জানায়, করোনা পরিস্থিতিতে দুই মাসে মার্কিন বিলিয়নিয়ারদের আয় বেড়েছে ৪৩৪ বিলিয়ন ডলার।
আমাজনের জেফ বেজস এবং ফেসবুকের মার্ক জাকারবার্গের আয় এই সময়ের জন্য বিপুল। বেজসের সম্পদ বেড়েছে ৩৪.৬ বিলিয়ন ডলারের এবং জাকারবার্গের ২৫ বিলিয়ন ডলার।
লকডাউনেও যাদের আয় বেড়েছে তাদের অধিকাংশই প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানগুলোর প্রধান কর্তা। শীর্ষ পাঁচ ধনী বেজোস, বিল গেটস, জাকারবার্গ, ওয়ারেন বাফেট এবং ল্যারি ইলিসনের সম্মিলিত আয় বেড়েছে ৭৬ বিলিয়ন।
তবে লকডাউনে সবচেয়ে বেশি আয় করেছেন ইলন মাস্ক। দুই মাসে তার আয় ৪৮ শতাংশ বেড়েছে, যা ৩৬ বিলিয়ন ডলার।
করোনায় আক্রান্ত ও মৃতের তালিকায় বিশ্বজুড়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১২৫৫ জন। মৃতের সংখ্যা এখন পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ৭০২ জনে। আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৭ হাজার ১৪০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button