slider

লালমোহনে জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবস পালিত

আবদুস সাত্তার, লালমোহন প্রতিনিধিঃ “স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দূর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ সকাল ১০টায় লালমোহন উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে এক বর্নাঢ্য র্র্যালি শেষে ফায়ার সার্ভিস এর আয়োজনে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, সিপিপির টিম লিডার মোঃ জসিম উদ্দিন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম ডালিম, পৌরসভা মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক পারভীন আক্তার, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সিপিপি সদস্য নজরুল ইসলাম জামাল, বজলুর রহমান প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button