বিবিধশিরোনাম

লালমনিরহাটে বউ জামাই মেলায় বড় মাছের সমাহার

জামাই সকালে মেলা থেকে বড় মাছ ক্রয় করে যাবে শ্বশুরবাড়ি। তারপর দুপুরে খেয়ে বিকেলে জামাই, মেয়ে, শ্বশুর ও শাশুড়ি মিলে যাবে পিঠা মেলায়। এভাবেই চলবে লালমনিরহাটে পাঁচদিনব্যাপী আলোচিত বউ-জামাই মেলা। মেলায় বড় বড় মাছ বিক্রি হচ্ছে এবং পাওয়া যাচ্ছে নানা রকমের পিঠা।
২২ ডিসেম্বর শুক্রবার সকালে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাসেম মহাবিদ্যালয় মাঠে এ মেলা শুরু হয়েছে। পাঁচদিনব্যাপী বউ-জামাই মেলা উদ্ধোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বউ-জামাই মেলা উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। ছবি: সংগৃহীত

মেলা প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে। বিনোদনের জন্য বাড়তি আয়োজন লোকজ সংস্কৃতির সাংস্কৃতিক অনুষ্ঠান। কোনো ধরনের প্রবেশ মূল্য ছাড়া মেলা ঘুরে দেখার সুযোগ পেয়ে মানুষের ভিড় চোখে পড়ার মতো। মেলায় চট্টগ্রাম থেকে নিয়ে এসেছে ২৩ কেজি ওজনের কোরাল, ১৫ কেজি ওজনের বোয়াল ও ১০ কেজির ওজনের রুই-কাতলসহ বিভিন্ন জাতের মাছ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মহিউদ্দিন আহম্মেদ লিমন, আবুল কাশেম মহাবিদ্যালয়ের উপাধ্যাক্ষ গোলাম মর্তুজা ফারুক।
বউ-জামাই মেলার আহ্বায়ক হাবিবুর রহমান হবি জানান, বউ-জামাই মেলা উদযাপন পরিষদের আয়োজনে মেলায় ২০টি স্টলে মাছ পাওয়া যাচ্ছে। পিঠা মেলায় স্টল রয়েছে প্রায় ৫০টি। যা শুক্রবার বিকেলে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।
সুত্র: প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button