শিক্ষাশিরোনাম

ঢাবির ডিন কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ছাত্রলীগের বাধা, হাতাহাতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা ছাড়া ভর্তি হয়ে ডাকসুর নেতা হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের বাণিজ্য অনুষদের ডিনের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে ছাত্রলীগ। এসময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় আসিফ নামে এক আন্দোলনকারী আহত হন।
প্রসঙ্গত, এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক জিনাত হুদার পদত্যাগের দাবিতে ‘দুর্নীতির ভূত তাড়াও’ শিরোনামে মিছিল করেছেন কয়েকটি সংগঠন। গত রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাবির ক্যাম্পাসে ‘দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে কর্মসূচি পালন করেন বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button