লামা পৌর আ.লীগের সম্মেলন সভাপতি মোহাম্মদ রফিক, সম্পাদক বাসু পালিত

ইলিয়াছ সানি, লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুলাই) সকাল ১১ টায় শহরের টাউন হলে আয়োজিত সম্মেলন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
সম্মেলনে আগামি তিন বছরের জন্য মোহাম্মদ রফিক সভাপতি ও বাসু পালিত সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য পদেরা হলেন- সহ-সভাপতি মো: শাহাজাহান,উজ্জ্বল বড়ুয়া, এম বশিরুল আলম, রফিক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আজম সৌরভ, সাংগঠনিক সম্পাদক তৈয়ব আলী, মংচিং প্রু মার্মা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি কাজল কান্তি দাশ , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাসসহ প্রমুখ।




