লামায় বিদ্যুতের সাব স্টেশন উদ্বোধন করলেন- প্রতিমন্ত্রী বীর বাহাদুর

লামা সংবাদদাতা : দূর্গম পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় বিদ্যুতের সাব স্টেশনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেও বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় ৮কোটি ব্যায়ে নবনির্মিত এই বিদ্যুতের সাব স্টেশনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার তাহসিন মাশরুপ হোসেন মাসফি, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াচিং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু, তিন পার্বত্য জেলা বিদ্যুতায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ মতিউর রহমান, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল ও ফাতেমা পারুল, ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রæ মারমা, মিন্টু কুমার সেনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও আওয়ামীলীগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
লামা উপজেলায় বিদ্যুতের সাব স্টেশনের উদ্বোধনের ফলে দূর্গম পার্বত্য জেলার লামা, আলীকদম ও চকরিয়ার বিভিন্ন আশপাশের এলাকার জনসাধারণের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব হবে আর এলাকার অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়ন হওয়ার আশাবাদ স্থানীয়দের।
একই দিনে উপজেলা পরিষদ সংলগ্ন একটি বাড়ি একটি খামার কার্যালয়ের নবনির্মিত ভবন ও রূপসীপাড়া ইউনিয়নের দরদরী বড়–য়া পাড়ার বৌদ্ধ বিহার ভবনের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। তিন প্রকল্পের কাজ শুভ উদ্বোধনের পর উপজেলার বৌদ্ধ ধর্মাবলম্বীদের আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন।



