Uncategorized

মেয়র হয়ে মানিকগঞ্জ পৌরবাসীর সেবা করতে চান আপেল

নিজস্ব প্রতিনিধি : আসন্ন পৌর নির্বাচনে দলের নৌকা প্রতীকে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণে আশাবাদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল বলেছেন, প্রথম শ্রেণির হওয়া সত্ত্বেও উন্নয়ন বঞ্চিত মানিকগঞ্জ পৌরসভা। ইতিপূর্বে যারাই মেয়র ছিলেন তারা পৌরবাসীর উন্নয়নে কোন কাজ করেননি। তাইতো এখনো পৌর এলাকার অনেক স্থানেই নেই বিদ্যুতের আলো। মরদেহ কবরাস্থানে নেওয়া হয় ময়লার গাড়িতে। এখনো যোগাযোগ বঞ্চিত অনেক এলাকা। তাই আমাকে একবারের জন্য সুযোগ দিন আমি মেয়র হয়ে আপনাদের সেবা করতে চাই।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে পূর্বদাশড়া এলাকায় স্টেপ এনজিওর আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্টেপের নির্বাহী পরিচালক সঞ্জয় কুমার দাশের সভাপতিত্বে সভায় এসময় অন্যান্যের মধ্যে জুয়েলার্স মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা মো: হানিফ, স্টেপের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে এনজিওর তিন শতাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button