বিনোদন

লকডাউনে থেমে নেই আড্ডা

লকডাউনের মাঝে অন্য সবার মতোই প্রযুক্তির সুবিধা নিচ্ছেন কারিনা কাপুর খান ও তার গার্লস গ্যাং। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে যোগ দিয়েই আগুন ধরিয়ে দিয়েছেন। নন-স্টপ ফটো শেয়ার করে প্রায় বিশ লাখ অনুসারীর রানী বনে গেছেন।
রবিবার অভিনেত্রী মালাইকা আরোরার একটি স্টোরি শেয়ার করেছেন কারিনা। যেখানে উঠে এসেছে তাদের আড্ডাবাজির চিত্র।
ভিডিও কলে কারিনার সঙ্গে কথা হচ্ছিল মালাইকা ও তার বোন অমৃতার। সেই দৃশ্য এসেছে এই ছবিতে। তিনজন কথায় ব্যস্ত থাকলেও অন্য কাজে একদম অমনোযোগী ছিলেন না। অমৃতা রান্না করছিলেন আর মালাইকা ছিলেন তার সবচেয়ে প্রিয় কাজ শরীরচর্চা নিয়ে। অন্য দিকে নানান ধরনের গসিপ শেয়ার করছিলেন কারিনা।
তাদের এই গল্প-গুজব বলে দিচ্ছে, লকডাউনে সামাজিক দুরত্বে থাকলেও কেউ কারো আড়ালে নেই আসলে। চাইলে যখন-তখন আড্ডা দেওয়া যাচ্ছে।
কারিনার সর্বশেষ ছবি ‘গুড নিউজ’ মুক্তি পেয়েছিল ডিসেম্বরে। ব্যবসাও করেছে ভালো। সামনে দেখা যাবে আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’য়। ইতিমধ্যে কিছু অংশের দৃশ্যায়নও হয়েছে। এ ছাড়া হাতে আছে করণ জোহরের ঐতিহাসিক কাহিনি নির্ভর তারকাবহুল ‘তখত’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button