জাতীয়শিরোনাম

‘রোহিঙ্গাদের গতিবিধি নিয়ন্ত্রণে কাজ করবে সেনাবাহিনী’

মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের গতিবিধি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বেলা ১১টার দিকে চট্টগ্রামের হালিশহরে সেনাবাহিনীর ৪টি গোলন্দাজ ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সেনাপ্রধান বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে রোহিঙ্গা ক্যাম্পের চারপাশের কাঁটাতারের বেড়া দেবার, আর সেই দায়িত্ব সেনাবাহিনীর। আমরা সেটার পরিকল্পনা করছি। একইসঙ্গে রোহিঙ্গাদের গতিবিধি যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে ফেন্সিং করবে সেনাবাহিনী।
তিনি আরও বলেন, প্রায় ১১ লাখ রোহিঙ্গা টেকনাফের বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে। তারা যখন তখন বাইরে যাচ্ছে। নানা ঘটনাই ঘটছে। এসব নিয়ন্ত্রণে আনার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
তাদের চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব সেনাবাহিনীকে দেয়া হয়েছে বলে জানান তিনি।
জেনারেল আজিজ আহমেদ আরও জানান, রোহিঙ্গাদের নিয়ে প্রধানমন্ত্রীর যে কোনো চিন্তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে সমর্থন দেওয়া হবে।
মিয়ানমারের নানা উস্কানি প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, আমাদের দেশ অর্থনৈতিকভাবে অগ্রসর হচ্ছে। কেউ যদি আমাদের উসকানিও দেয়, আমরা সেটা থেকে যথাসম্ভব সংযত থাকব। আমাদের অর্থনৈতিক অগ্রগতি এ মুহূর্তে সবচেয়ে বেশি কাম্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button