খেলা

রোনালদোকে ‘গোল্ড কার্ড ভিসা’ দিল আরব আমিরাত

ফুটবল খেলায় অসাধারণ অবদানের জন্য পর্তুগাল ও জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে গোল্ড কার্ড রেসিডেন্সি ভিসা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই ভিসার আওতায় দেশটিতে দীর্ঘ সময়ের জন্য বসবাস করতে পারবেন এই ফুটবলার।
ডিসেম্বরে রেকর্ড টানা ছয়বারের মতো দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন রোনালদো। গত কয়েক বছর ধরে নিয়মিতই মধ্যপ্রাচ্যের দেশটিতে আসা-যাওয়া আছে পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের।
বিভিন্ন ক্ষেত্রে যারা অসাধারণ অবদান রেখেছেন সেসব ব্যক্তিত্বদের দুবাইয়ে বসবাসের জন্য সম্প্রতি দীর্ঘ মেয়াদি ভিসা (গোল্ড কার্ড) দেওয়ার আইন পাস করে দেশটির কেবিনেট। চলতি বছরের শুরুতে পাস পাওয়া সে আইনের আওতায় রোনালদোকে ১০ বছর মেয়াদি ‘ইউএই গোল্ড কার্ড ভিসা’ দেওয়া হয়েছে।
বিশ্বের সেরা অ্যাথলেটদের অন্যতম ৫ ফেব্রুয়ারি ৩৫ বছরে পা রাখা রোনালদো। ফোর্বস ম্যাগাজিনের জরিপে ২০১৬ ও ২০১৭ সালে বিশ্বের সবচেয়ে দামি অ্যাথলেট ছিলেন তিনি। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন’র দৃষ্টিতে, ২০১৬ থেকে ২০১৯ সময়ে সেরা অ্যাথলেট রোনালদো।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে রোনালদোর সরব উপস্থিতি। ইনস্টাগ্রামে তার সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে। ২০১০-১৯ সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রোনালদোর আয় ৭২ কোটি ইউরোর বেশি!
ফোর্বসের জরিপে রোনালদো, গত এক দশকের দ্বিতীয় সর্বোচ্চ দামি অ্যাথলেট তিনি।
দুবাই শহরের প্রতি অন্যরকম ভালো লাগা রোনালদোর। ডিসেম্বরের শেষ দিকে দুই দিনব্যাপী গ্লোব সকার অ্যাওয়ার্ড কনফারেন্সে শহরটির প্রতি ভালোবাসার কথা জানিয়েছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button