রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটি কর্তৃক সেমিনার ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটি কর্তৃক আয়োজিত “সবার জন্য শিক্ষা” যার মাধ্যমে ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজ সহ সকলের জন্য সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে স্মরণ করিয়ে দেওয়ার লক্ষ্যে রাঙামাটি সরকারি কলেজে একটি সেমিনার ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জনাব তুষার কান্তি বড়ুয়া, অধ্যাপক জনাব রনজিত বিশ্বাস, রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটির পিপি রোটার্যাক্টর অলি আহাদ, ক্লাব সভাপতি রোটার্যাক্টর আলী হোসেন, সহ-সভাপতি রোটার্যাক্টর নাজমা আক্তার, ক্লাব সেবা রোটার্যাক্টর সাজেদা আক্তার এবং সমাজ সেবা সম্পাদক রোটার্যাক্টর সাইফুল ইসলাম।
প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ১৯৬৭ সালে ৮ই সেপ্টেম্বর পালিত হয়েছিল। এটি মর্যাদা এবং মানবাধিকার নিশ্চিত করতে সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার লক্ষ্যে একটি উদ্যোগ হিসাবে শুরু হয়েছিল।
মূলত পৃথিবীর প্রায় ৭৭৫ মিলিয়ন অধিবাসীর ন্যূনতম প্রয়োজনীয় অক্ষরজ্ঞানের অভাব রয়েছে। প্রাপ্তবয়স্ক প্রতি পাঁচ জনে একজন এখনও শিক্ষিত নন এবং এই জনগোষ্ঠীর প্রায় দুই-তৃতীয়াংশই নারী। বিশ্বের প্রায় ৬০.৭ মিলিয়ন শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত এবং আরও অনেকের শিক্ষায় অনিয়মিত বা শিক্ষা সমাপ্ত হওয়ার আগেই ঝরে পড়ে। তাঁরই লক্ষ্যে আমরা রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে একটি ধারাবাহিক ক্লাব সেবার নাম দিয়েছি “সবার জন্য শিক্ষা”
সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে নিরক্ষর মুক্ত দেশ গঠনে আমাদের ভূমিকা কি ? বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিনজন শিক্ষার্থীকে সেরা বক্তা হিসেবে বিজয়ী হয় এবং তাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মোশাররাফ। ২য় স্থান অধিকার করেন অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী নূর মোহাম্মদ পাভেল। ৩য় স্থান অধিকার করেন অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী মালিহা মাহবুব।
উক্ত আয়োজনে রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটির সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বের ৮টি দেশের একটি ইন্টার্যাক্ট ক্লাব সহ ১৫ টি রোটার্যাক্ট ক্লাব, যেখানে সকল ক্লাব আজকে ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে একই উদ্দেশ্যে নিয়ে কাজ করছে।
অংশগ্রহণকারী দেশসমূহ :
বাংলাদেশ🇧🇩 ভারত🇮🇳 পাকিস্তান🇵🇰 শ্রীলঙ্কা🇱🇰
নেপাল🇳🇵 ফিলিপাইন🇵🇭 হাইতি🇭🇹 নাইজেরিয়া🇳🇬



