slider

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ বোনসহ ৩ জনের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) কচাকাটা থানা এলাকায় ঘটনাগুলো ঘটেছে।

নিহতরা হলেন- উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের বেগুনী পাড়া গ্রামের শাহাদাৎ হোসেনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও মাছুমা (৬) এবং নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারী পাড়া গ্রামের মৃত আব্দুর রহমান মুন্সির ছেলে সিরাজুল ইসলাম।

কচাকাটা থানার পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সুমাইয়া ও মাছুমা ভেলা নিয়ে বাড়ির পাশে খালার বাড়িতে রওনা দেয়। এ সময় বাড়ির অদূরে সেচ পাম্পের ঝুলানো বিদ্যুতের তারে তাদের গলা আটকে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

অপরদিকে প্রায় একই সময় নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের সিরাজুল ভেলায় চড়ে পাশের বাড়িতে যাওয়ার সময় ভেলার লগি বিদ্যুৎ সরবরাহের মেইন লাইনের সাথে লেগে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় বলেন, তিনজনের লাশ পরিরারের কাছে দেয়া হয়েছে। এ বিষয়ে পৃথক অপমৃত্যুর মামলা করা হবে।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button