জাতীয়শিরোনাম

রূপসায় ক্লিংকারবোঝাই কার্গোডুবি

খুলনা নগরী-সংলগ্ন রূপসা নদীতে ডুবে গেছে ৭৬০ টন ক্লিংকার বোঝাই ‘এম ভি টুঙ্গিপাড়া’ নামের একটি কার্গো জাহাজ। তলা ফেটে বুধবার বিকেলে জাহাজটি ডুবে যায়।
খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, মংলার হাড়বাড়িয়া এলাকায় অবস্থানরত একটি জাহাজ থেকে সিমেন্ট তৈরীর কাঁচামাল ক্লিংকার নিয়ে কার্গোটি খুলনার সুনসিং সিমেন্ট ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হয়। ফ্যাক্টরির কাছাকাছি এসে তলা ফেটে কার্গোটি পানিতে তলিয়ে যায়। রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা শুরু হয়নি।
এ ব্যাপারে রূপসা থানার ওসি রফিকুল ইসলাম জানান, খুলনা মহানগরীর লবণচরা থানাধীন লবণচরা রোডে সুনসিং সিমেন্ট ফ্যাক্টরির অদূরে রূপসা নদীর চর রূপসা এলাকায় ক্লিংকার বোঝাই কার্গোটির তলা ফেটে ডুবে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কার্গোর মাস্টার আমিনুল ইসলাম রূপসা থানায় একটি জিডি করেছেন।
লবণচরা থানার ওসি সরদার মো. মোশাররফ হোসেন জানান, এমভি টুঙ্গিপাড়া কার্গোটি সুনসিং সিমেন্ট ফ্যাক্টরিতে পৌঁছানোর কিছু আগেই রূপসা নদীতে ডুবে যায়।
সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button