
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত, সলঙ্গা বিদ্রোহের মহানায়ক মাওলানা সৈয়দ আব্দুর রশীদ তর্কবাগীশের ১২০ তম জন্মবার্ষিকী রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
১৯০০ সালের ২৭ নভেম্বর (১১ অগ্রহায়ণ ১৩০৭ বঙ্গাব্দ) সিরাজগঞ্জের তারুটিয়া (রশীদাবাদ) গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন। তার পিতা ছিলেন স্বনামধন্য পীর হযরত মাওলানা সৈয়দ আবু ইসহাক (রহ.)। মাতার নাম বেগম আজিজুন নেছা।
তার জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রায়গঞ্জ বেগম নূরুণ নাহার তর্কবাগীশ কলেজের উপাধ্যক্ষ মো. সিরাজুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও সলঙ্গা তর্কবাগীশ পাঠাগার, মাওলানা তর্কবাগীশ গবেষণা কেন্দ্র, তর্কবাগীশ ফাউন্ডেশন ও সলঙ্গা পরিষদের পৃথক আয়োজনে বাদ জুম্মা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




