দূর্ঘটনাশিরোনাম

রামপুরায় বাসচাপায় ১ জনের মৃত্যু ৭টি বাসে আগুন দিলো জনতা

রাজধানীর রামপুরায় বাসচাপায় একজন নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা। পাশাপাশি তারা সাতটি বাসে আগুন দিয়েছে।
আজ সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, অনাবিল বাস এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা অনাবিল ও রাইদার সাতটি বাসে আগুন দেয়। রামপুরা থেকে মালিবাগ ও মালিবাগ থেকে রামপুরার রাস্তা বন্ধ করে দেয় পুলিশ।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আব্দুল্লাহপুর থেকে সায়েদাবাদগামী অনাবিল বাসের ধাক্কায় এক পথচারী ঘটনাস্থলে নিহত হন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button