Uncategorized

রাজারহাট সদর ইউনিয়নে সরকারি উদ‍্যোগে ত্রাণ বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম ) প্রতিনিধি : আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার সরকারি উদ্দ‍্যোগে রাজারহাট সদর ইউনিয়নে ইউ.পি. চেয়ারম্যানের সহযোগিতায় বতর্মান সময়ের সারা বিশ্বের মতো আতঙ্কিত বাংলাদেশের মরণঘাতি করোনায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পাঁচশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি প্যাকেটে যা ছিল চাউল (১০) দশ কেজি, আলু (২) দুই কেজি। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী মহোদয়, রাজারহাট ইউ.পি. চেয়ারম্যান এনামুল হক, যুবলীগ যুগ্ম আহ্বায়ক, সামিউল ইসলাম, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজার হাট উপজেলা শাখার সভাপতি মোঃ আশিকুর রহমান লিমন, সদস‍্য হীমেল মিত্র অপু প্রমুখ।
এছাড়াও চাকির পশার ইউ.পি চেয়ারম্যান আবুল কালাম, ৫০০ শত পরিবারে ত্রাণ বিতরণ করেন,১০ কেজি চাউল ও ২ কেজি আলু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button