slider

রাজারহাটে ৭ই মার্চ উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি : রাজারহাটে উপজেলা অফিসার্স ক্লাবে গনভবন থেকে সরাসরি ভার্চুয়াল ভিডিও প্রদর্শন করা হয় । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন ও প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য মন্ত্রী মহোদয়দের ভাষন দেখানো হয়। ভিডিও প্রদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নূরে তাসনিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, রাজারহাট থানা ইনচার্জ মোঃ রাজু সরকার, রাজারহাট প্রেসক্লাব সভাপতি ও বিশিষ্ট সাহিত্যিক সরকার অরুণ যদু, সমাজ সেবা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার, সাংবাদিক আশিকুর রহমান লিমন ও মুক্তিযোদ্ধাবৃন্দ । সকালে বঙ্গবন্ধুর ভাস্কর্যে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড পরিষদসহ বিভিন্ন সংগঠন পুষ্প মাল্য অপর্ণ করেন। শেষে নাজমুল ইসলামের পরিচালনায় সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৭ই মার্চ. উদযাপন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button