রাজারহাটে লিগ্যাল এইড কমিটির উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম, প্রতিনিধি : আজ ০৯ জুন কুড়িগ্রামের রাজারহাটে লিগ্যাল এইড কমিটির সদস্যদের নিয়ে উদ্বুদ্ধ করণ বিষয়ক সভা রাজারহট উপজেলা পরিষদ সভাকক্ষে অনুুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করেন জেলা লিগ্যাল এইড কুড়িগ্রাম। উক্ত সভায় সভাপতিত্ব করেন, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, উদ্বুদ্ধ করণ সভার প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কুদরত ই খোদা সিনিয়র সহকারি জজ, কুড়িগ্রাম। তিনি বলেন, অসহায় দরিদ্র, নির্যাতিত মামলা চালাতে অক্ষম ব্যক্তিদের আইনি সেবা দিচ্ছে লিগ্যাল এইড এমনকি নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পযর্ন্ত লিগ্যাল এইড বিনামুল্যে আইনি সেবা দিয়ে থাকে। আরো উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, উপজেলা কৃষি অফিসার সম্পা আক্তার, উপজেলা সমাজ সেবা অফিসার মশিউর রহমান, উপজেলা অনসার ভিডিপি কমান্ডার জেসমিন আক্তার, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, রাজারহাট থানা অফিস ইনচার্জ রাজু সরকার রাজারহাট প্রকৌশলী সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান লিমন, ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন প্রমূখ।




