রাজারহাটে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আশশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মোড়ালে পুষ্পমাল্য অর্পণ করেন ।
পরে উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গণে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার স্থাপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শাহআলম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম।
আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন, বেগম ফাতেমা,বীর মুক্তিযোদ্ধা মন্টু কার্জী, অফিসার ইনচার্জ ওসি মোঃ রাজু সরকার, কৃষি কর্মকর্তা সম্পা আক্তার, মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুল আলম, নির্বাচন কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম রানা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহের উদ্দিন ধনী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ সাজেদুর রহমান মন্ডল চাঁদ, যুবলীগ এর আহবায়ক কুমোদ ও যুগ্ম আহবায়ক ছামিউল সরকার উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ জাহানুর আলম সোহেল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও চাকির পশার ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম, যুগ্ম আহ্বায়ক সুমন কুমার রায় ও বাংলাদেশ রিপোর্টাস ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি মো: আশিকুর রহমান লিমন প্রমূখ।




