Uncategorized
রাজাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে ৬ বছরের স্বশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসামী সোহেল হাওলাদার (কসাই সোহেল) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে এ এস আই তুহিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। সোহেল জি আর ৫০/১৮(রাজা)
মামলায় দীর্ঘদিন পালাতক ছিল। আসামী সোহেল’র অনুপস্থিতিতে বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাকে দন্ডাদেশ প্রদান করেন। এ
ব্যাপারে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন,সোহেলকে গ্রেপ্তার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। সোহেল হাওলাদার(কসাই সোহেল) উেপজেলার পোদ্দার হাওলা গ্রামের আঃ রহমানের ছেলে।




