sliderস্থানিয়

রাঙামাটিতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ দীপেন দেওয়ানের

মোঃ কামরুল ইসলাম রানা, রাঙামাটি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটিতে এই প্রচারণার নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দীপেন দেওয়ান বলেন, এই ৩১ দফা আমাদের ভবিষ্যতের রূপরেখা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জহির আহমেদ সওদাগর, জেলা বিএনপির উপদেষ্টা রফিক আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, জেলা বিএনপির কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ফজরুল রশীদ সেলিম, সহ সাধারণ সম্পাদক মাহবুবুর ইসলাম মিন্টু, জেলা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাছির, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও পৌর শ্রমিকদলের সভাপতি ইদ্রিস মিয়া, জেলা যুবদলের সহ সভাপতি মোঃ শাহ আলম, সহ সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদুল আলম, রাহুল চাকমা ও সদস্য মান্নান।
এছাড়া রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, রাঙামাটি সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাশার আজম, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দীন অর্নবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করা হয় এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে ৩১ দফা কর্মসূচির মূল বিষয়গুলো তুলে ধরা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button