Uncategorized
রংপুর মহানগরীর রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শুরু করেছেন সিটি কর্পোরেশন

রংপুর ব্যুরোঃ স্থানীয় সরকার উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে রংপুর মহানগরীর ২১নং ও ১১নং ওয়ার্ডে পৃথক পৃথক রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার সকালে মহানগরীর ২১নং ওয়ার্ডের খামার মোড়স্থ শান্তিবাগ এলাকায় ১৫০মিটার ড্রেন ও আর সিসি রাস্তা পাকাকরন এবং গত বুধবার নগরীর ১১নং ওয়ার্ডে ২৬৬৮ মিটার কাচাঁ রাস্তা পাকাকরণ কাজের পৃথক পৃথকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন,২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাবুবর রহমান মঞ্জু ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জয়নুল আবেদিন লুতুসহ স্থানীয় বিভিন্ন সূধীজন।




