শিরোনাম

রংপুর বিভাগের পাঁচ জেলায় আরও ২২ করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুরে ৯ জন, গাইবান্ধায় ৭ জন, লালমনিরহাটে ৪ জন, কুড়িগ্রামে ১ জন ও পঞ্চগড়ের ১ জন রয়েছে।
রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন- রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের এক পুলিশ সদস্য (২৬), রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (২৭), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তারাগঞ্জের এক নারী (৪০), গাইবান্ধা সদর শিবপুরের এক নারী (৪৫), পঞ্চগড় বোদার এক বৃদ্ধ (৮৩),নগরীর সাতগাড়ার এক পুরুষ (৩৭), অপর পুরুষ (৫৮), এক স্বাস্থ্য কর্মী (৩৮), সদর উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা (২৮), মিঠাপুকুর শীতলগাড়ির এক পুরুষ (৩৭), গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৪২)।
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন- গাইবান্ধা পৌরসভা প্রধানপাড়ার এক যুবক (২৩), কলেজপাড়ার এক নারী (৪৪), গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৩৪), বিষ্ণুবাড়ির এক বৃদ্ধ (৬১), ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৪০), সাঘাটা হলদিয়ার এক পুরুষ (৪২)।
লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তরা হলেন- লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন সহকারী ভূমি কমিশনার (৩৮), কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভোটমারীর এক নারী (৩৮), হাতিবান্ধা শিংগিমারীর এক পুরুষ (৫১), কাউন্সিলপাড়ার এক পুরুষ (৩০)।
কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তরা হলেন- ফুলবাড়ি দাসিয়াছড়ার এক কিশোর (১৭) রয়েছেন। বুধবার রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু এ তথ্য নিশ্চিত করেছে।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬০৫ জন, সুস্থ্ হয়েছেন ২ হাজার ১৫২ জন ও মারা গেছেন ৪১ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button