Uncategorized

রংপুর করোনা হাসপাতালে মুক্তিযোদ্ধার মৃত্যু

রংপুর প্রতিনিধি : রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম নামে এক মুক্তিযোদ্ধা রবিবার রাতে মৃত্যু বরণ করেছেন। তার বাড়ি নগরীর ধাপ হাজীপাড়া এলাকায়। করোনাভাইরাস ছাড়াও তিনি নানান রোগে আক্রান্ত ছিলেন বলে সেখানকার চিকিৎসকরা জানান।
ওই দিন গভীর রাতে তার দাফন সম্পন্ন করে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায় গতকাল সোমবার দুপুরে জানান, করোনা ভাইরাসে রংপুরে মৃতের সংখ্যা দাড়িয়েছে ২২ জনে। ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে এনিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জনের মৃত্যু হলো। বর্তমানে রংপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ২৭৭ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে ৮৭০ জন সুস্থ হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button