শিরোনাম

রংপুর অঞ্চলের পাঁচ জেলায় ৩১ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রংপুর অঞ্চলের পাঁচ জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুরে ১৩ জন, কুড়িগ্রামে ৮ জন,গাইবান্ধায় ৬ জন ও লালমনিরহাটের ৪ জন রয়েছেন।
রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের দুই কনস্টেবল, রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের এক চিকিৎসসহ চার জন, হাবীব নগরের এক নারী, পূর্ব গণেশপুরের এক জন, হনুমানতলা ইসলামপুরের এক জন, রাধাবল্লভের দুই জন, কেরানীপাড়ার এক জন, মিঠাপুকুর শঠিবাড়ির এক জন।
কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তরা হলেন- নাগেশ্বরী কলেজপাড়ার নারী, শিশুসহ পাঁচ জন, ভুরুঙ্গামারী গোপালপুরের এক জন, পাকারছোড়ার এক জন, ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী।
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন- অগ্রণী ব্যাংকের এক নারী, গোরস্থানপাড়ার এক জন,সুখনগরের এক জন, পলাশপাড়ার এক জন, পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক জন ।
লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তরা হলেন- ১শ’ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন খুনিয়াগাছার এক রোগী, রাজপুরের এক নারী, হাতিবান্ধা টংভাঙ্গার এক নারী, কালিগঞ্জ তুষভান্ডারের এক জন।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. একেএম নূরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান- রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৩০ জন, সুস্থ্য হয়েছেন ২ হাজার ১৯৫ জন ও মারা গেছেন ৪৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button